বাড়ছে না এমএইচ ৩৭০ এর অনুসন্ধান এলাকা
মালয়েশিয়া এয়ারলাইনসের রহস্যজনকভাবে নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর অনুসন্ধানের সময় আর বাড়ানো হবে না। দীর্ঘ সময় ধরে চলমান অনুসন্ধানে নতুন কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি কো-অরডিনেশন সেন্টারের (জেএসিসি) তরফে এ কথা জানানো হয়। খবর এএফপির।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী উড়োজাহাজটি গত বছরের ৮ মার্চ ২৯৩ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়।
গত এপ্রিল মাসে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের পক্ষ থেকে জানানো হয়, তল্লাশি এলাকার পরিধি দ্বিগুণেরও বেশি হবে। ওই ঘোষণার পর দক্ষিণ ভারত মহাসাগরের প্রত্যন্ত ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় তিনটি বিশেষায়িত জাহাজের মাধ্যমে অনুসন্ধান শুরু হয়। তবে গতকাল জেএসিসির পক্ষ থেকে বলা হয়, ‘নতুন কোনো গ্রহণযোগ্য তথ্য না পাওয়ায় তিন দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে, অনুসন্ধান এলাকা বাড়বে না।