বাদশাহ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদশাহ আবদুল্লাহ
বাদশাহ আবদুল্লাহ

স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ (৯১)। রাজপ্রাসাদ সূত্রের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, বাদশাহকে রিয়াদের বাদশাহ আবদুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়সের কারণে বাদশাহ ঘন ঘন হাসপাতালে যাওয়ায় শীর্ষ তেল উৎপাদনকারী দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ রয়েছে। সৌদি আরবের পরবর্তী বাদশাহর তালিকায় আছেন আবদুল্লাহর সৎভাই ৭৭ বছর বয়সী সালমান। এএফপি