প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুড দলের প্রধান মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। ২০১৩ সালে রাজধানী কায়রোয় অবস্থিত দলটির সদর দপ্তর দখলকারী বিক্ষোভকারীদের হত্যার দায়ে গতকাল শনিবার মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই নিয়ে ভিন্ন ভিন্ন চারটি মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তাঁর সঙ্গে তাঁর ১৪ সহযোগীকেও একই দণ্ড দেওয়া হয়। এদিকে, ব্রাদারহুডের শাখা সংগঠন হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় ফেলেছেন মিসরের অপর একটি আদালত। হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। রয়টার্স