বানরের বাঁদরামি কেড়ে নিল ২০ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সাবহায় গোষ্ঠীগত সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। একটি পোষা বানরের বাঁদরামিকে কেন্দ্র করে এই সংঘর্ষের শুরু। স্থানীয় গণমাধ্যমের বরাতে গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 


পোষা বানরটি এক স্কুলছাত্রীর ওপর হামলা চালায়। এরপর স্কুলছাত্রীর পরিবার এই ঘটনার প্রতিশোধ নিতে মনস্থির করে। প্রথমে বানরের মালিক পরিবারের সঙ্গে স্কুলছাত্রীর পরিবারের সংঘর্ষ হয়। এতে তিন ব্যক্তি ও বানরটি নিহত হয়। পরে আওলাদ সুলেইমান ও গুয়েদাদফা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বানরটির মালিক গুয়েদাদফা গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীর সদস্য ছিলেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি।

গুয়েদাদফা ও আওলাদ সুলেইমান গোষ্ঠীর মধ্যে বহু বছর ধরে বিবাদ চলে আসছে।

দুই গোত্রের মধ্যে সংঘর্ষে ট্যাংক, রকেট, মর্টারসহ বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র ব্যবহৃত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। হতাহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।