বালুর নিচে স্মৃতিস্তম্ভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের দক্ষিণাঞ্চলে পেত্রার বিশ্ব ঐতিহ্যের এলাকায় বালুচাপা পড়ে থাকা এক বিশাল স্মৃতিস্তম্ভ আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা ভূ-উপগ্রহ ও চালকবিহীন বিমান থেকে তোলা ছবি এবং ভূতাত্ত্বিক জরিপের সাহায্যে এই স্মৃতিস্তম্ভের অস্তিত্ব আবিষ্কার করেছেন বলে এক গবেষণায় বলা হয়েছে। স্মৃতিস্তম্ভের বিশাল প্ল্যাটফর্মটি প্রায় একটি অলিম্পিক সুইমিংপুলের সমান লম্বা। চওড়ায় এর দ্বিগুণ।