প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল বুধবার বলেছেন, ‘যেকোনো যুদ্ধের ক্ষেত্রেই পিছু হটা যুদ্ধেরই স্বাভাবিক ঘটনা। এর মানে এই নয় যে যুদ্ধে পরাজিত হলাম।’ বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে তাঁর সেনাবাহিনী বেশ কিছু এলাকায় পরাজিত হওয়ার পর এ মন্তব্য করলেন বাশার। সিরিয়ার শহীদ দিবস উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমরা একটি যুদ্ধে লড়ছি। যুদ্ধ একটিমাত্র লড়াই নয়, ধারাবাহিক অনেকগুলো লড়াইয়ের সমষ্টি হলো যুদ্ধ। লড়াইয়ে এগিয়ে যাওয়া ও পিছু হটা যুদ্ধের স্বাভাবিক ঘটনা।’ এএফপি