বাশারের শত্রু-মিত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাশার আল–আসাদ
বাশার আল–আসাদ

সিরিয়ার পরিস্থিতি, তথা দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখা না-রাখা নিয়ে বিশ্ব পরাশক্তি ও প্রতিবেশী দেশগুলো বিভক্ত হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র: সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট বাশারকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তাঁকে ক্ষমতা থেকে সরাতে মধ্যপন্থী বিদ্রোহীদের সহায়তাও দিচ্ছে ওয়াশিংটন। আইএস দমনে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। তবে চলমান সংকটের সমাধানে আলোচনা প্রয়োজন এবং এর মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পক্ষে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে সিরিয়ার প্রতিবেশী তুরস্ক ও সৌদি আরব। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও আইএসবিরোধী মার্কিন অভিযানকে সঠিক বলে মনে করে।
রাশিয়া: প্রেসিডেন্ট বাশারের অন্যতম মিত্র রাশিয়া। মস্কো নানাভাবে সহায়তা দিয়ে আসছে বাশার বাহিনীকে। আইএসবিরোধী অভিযানের নামে সিরিয়ায় হামলা শুরু করে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র জোট অভিযোগ করছে, মস্কো আইএসের বিরুদ্ধে নয়, অধিকাংশ হামলা চালাচ্ছে বাশারবিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে।
প্রেসিডেন্ট বাশার ও রাশিয়ার অবস্থানকে জোর সমর্থন দিচ্ছে ইরান। ওই অঞ্চলে ইরান বাদে বাশারকে সমর্থন দিচ্ছে শুধু লেবাননের কট্টরপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ।