বাসে আগুন দেওয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে বাসে আগুন দিয়ে ৩০ জনের বেশি লোককে আহত করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাও লাইজু নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে এ শহরের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। বাও গত জুলাইয়ে শহরে একটি বাসে চড়ে যাওয়ার সময় তাতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সিনহুয়া জানায়, বাও তাঁর দোষ স্বীকার করে বলেছিলেন, তিনি যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় এভাবে আত্মহত্যা ও ‘সমাজের বিরুদ্ধে’ প্রতিশোধ নিতে চেয়েছিলেন। চীনে আয়বৈষম্য ও সরকারি ক্ষমতার অপব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাম্প্রতিক কালে সেখানে সামাজিক অসন্তোষ বেড়ে গেছে।
এএফপি