বায়ুদূষণ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে চীনে বায়ু দূষণ কমেছে। তবে এখনো বায়ুদূষণের অবস্থা দেশটির জাতীয় ও বৈশ্বিক গ্রহণযোগ্য মানদণ্ডের চেয়ে অনেক খারাপ। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন এবং বিপুলসংখ্যক যানবাহনের ফলে চীনের শহরগুলোতে এখন বায়ু দূষণ ব্যাপক। মূলত কয়লার কারণে সেখানকার বাতাসে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি প্রবল। রাজধানী বেইজিংয়ে এর পরিমাণ ৪২ দশমিক ৬ শতাংশ কমেছে। গত ছয় মাসে দেশব্যাপী এর পরিমাণ কমেছে গড়ে ১৮ শতাংশ। তবে গ্রিনপিস বলছে, চীনের ৩৯৮টি শহরে পরিচালিত গবেষণায় দেখা গেছে, কমে যাওয়ার পরও সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচগুণ বেশি। এএফপি