বায়ুদূষণ রোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ের ভয়াবহ বায়ুদূষণ মোকাবিলায় সেখানকার কর্তৃপক্ষ নির্বিঘ্ন বাতাস চলাচলের একটি বিশেষ ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা করেছে। এর আওতায় ৫০০ মিটারের বেশি চওড়া পাঁচটি বড় করিডর এবং ছোট আরও বেশ কয়েকটি করিডর থাকবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল রোববার এ খবর প্রকাশ করে। বেইজিংয়ের নগর পরিকল্পনা কমিটির উপপ্রধান ওয়াং ফেই বলেন, বায়ু চলাচলের ওই বিশেষ ব্যবস্থার মাধ্যমে শহরের বিভিন্ন পার্ক, নদী, সড়ক এবং কম উঁচু ভবনকে যুক্ত করা হবে এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু চলাচলের বাধাগুলো দূর করা হবে।
রয়টার্স