বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সানায় গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হওয়া বিক্ষুব্ধ হাজারো মানুষকে সরিয়ে দিতে হুতি বিদ্রোহীরা গতকাল রোববার তাদের ওপর গুলি করে। বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিতে এই গুলি করা হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে বিদ্রোহীরা। খবর এএফপি ও বিবিসির।
এদিকে প্রেসিডেন্ট আবদুরাহু মনসুর হাদির পদত্যাগ নিয়ে আলোচনার জন্য আহ্বান করা পার্লামেন্টের জরুরি অধিবেশন গতকাল স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানা ইউনিভার্সিটির সামনে বিদ্রোহীদের গুলিতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। এ সময় খবর সংগ্রহের কাজে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। গত শনিবার ‘প্রত্যাখ্যান আন্দোলন’-এর ব্যানারে বিদ্রোহীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
প্রেসিডেন্টের পদত্যাগপত্র নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের জরুরি অধিবেশন স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।