বিক্ষোভের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে আবার বড় ধরনের ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রনেতারা। গতকাল শুক্রবার দিনের শেষভাগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পরিকল্পিত এক বৈঠক হংকং সরকার বাতিল করার কথা জানানোর পর এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। হংকংয়ের প্রশাসক নির্বাচনপদ্ধতি নিয়ে চীনা উদ্যোগের প্রতিবাদে গত সেপ্টেম্বরের শেষ দিকে গণতন্ত্রকামীদের বিক্ষোভ শুরু হয়। সমস্যা সমাধানে সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে গতকাল প্রথমবারের মতো বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন রাতে সরকার জানিয়ে দেয়, এখন ‘গঠনমূলক সংলাপ’ চালানো সম্ভব নয়। সম্প্রতি বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে আসার মধ্যে সরকারের এ মন্তব্যে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আবার বেড়ে যায়। বিবিসি