বিচার নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের একটি হাসপাতালে বোমা হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের যে মাত্রার শাস্তি দিয়েছে তাতে তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, এই বিচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অবিচার ও তাঁদের অপমান করা হয়েছে। গত বছরের অক্টোবরে ওই ঘটনায় রোগীসহ ৪২ জন নিহত হন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বলেছে, হাসপাতালে বিমান হামলায় জড়িত সেনাসদস্যদের কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে ‘প্রশাসনিক ব্যবস্থা’ হিসেবে সতর্ক করে দেওয়া হয়েছে।
এএফপি