বিচার বিভাগের 'অবমাননার' দায়ে আদালতে মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিচার বিভাগের অবমাননা করার অভিযোগে মিসরের ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং ধর্মনিরপেক্ষতাবাদী
বেশ কয়েকজন রাজনীতিকের বিচার শুরু হয়েছে। গতকাল শনিবার এই বিচার কার্যক্রম শুরু হয়। খবর এএফপির।
অভিযুক্তরা ব্যক্তিরা মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালের গণ-আন্দোলনের নেপথ্যে কাজ করেন। মোহাম্মদ মুরসির বিরুদ্ধে এটি পঞ্চম মামলা। ২০১১ সালের ওই আন্দোলনের সময় কারাগার ভেঙে অনেকের সঙ্গে পালানোর মামলায় গত সপ্তাহেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিচার বিভাগ অবমাননার এ মামলায় সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কয়েকজন সমর্থকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। তাঁরা পার্লামেন্টসহ অন্যান্য স্থানে বক্তৃতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বা সাক্ষাৎকারে আদালতের প্রতি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়েছে।
মিসরের সেনা-সমর্থিত বর্তমান সরকার সব ধরনের ভিন্নমতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুড-সমর্থিত নেতা মুরসি ছাড়াও উদারপন্থী নেতাদের বিরুদ্ধেও দমননীতি নিয়েছে সরকার।