বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে নিরাপত্তা বাহিনী গতকাল বৃহস্পতিবার উগ্রবাদী সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করেছে। আনসারুল খলিফা ফিলিপাইনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাফর ম্যগুইদ ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থন পাওয়ার জন্য ফিলিপাইনে বেসামরিক লোকেদের ওপর হামলা করেছিলেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তিনি সংগঠনে কমান্ডার তোকবয় নামে পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের সমুদ্রসৈকতে জাফরের হদিস পাওয়া যায়। পরে সেখানে তাঁকে গুলি করে হত্যা করা হয়। আনসারুল খলিফা ফিলিপাইন মিন্দানাওয়ে লড়াই করা সংগঠনগুলোর মধ্যে একটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই অঞ্চলে স্বাধিকার আদায়ের লক্ষ্যে লড়ছে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। স্থানীয় পুলিশপ্রধানের দাবি, সংগঠনটি নিজেদের ক্যাম্পে আইএসের পতাকা লাগিয়েছিল।