বিতর্কিত আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে ইসরায়েলকে ‘ইহুদি জনগোষ্ঠীর জাতীয় মাতৃভূমি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইসরায়েলের মন্ত্রিসভা গতকাল রোববার এ মর্মে এক বিতর্কিত প্রস্তাব অনুমোদন করেছে। উত্তপ্ত এক বৈঠকের পর ১৪-৬ ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। দুটি মধ্যপন্থী দলের দুই মন্ত্রী এর বিপক্ষে ভোট দেন। এ প্রস্তাবের অর্থ দাঁড়াচ্ছে, ইসরায়েল আর দেশটির মৌলিক আইনে ‘ইহুদি ও গণতান্ত্রিক’ হিসেবে আখ্যায়িত হবে না। সরকারের শীর্ষ আইনি উপদেষ্টাসহ সমালোচকেরা বলছেন, এর ফলে ইসরায়েলের ১৭ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে। এএফপি