বিতর্কিত দ্বীপে চীনের বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে চীনের নির্মাণ করা নতুন বিমানবন্দরে প্রথমবারের মতো অবতরণ করেছে দেশটির সামরিক বিমান। গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ চীন সাগরে চীন যুদ্ধবিমানের ঘাঁটি গড়ছে এমন আশঙ্কার মধ্যে প্রথমবারের মতো দেশটির সামরিক বাহিনী তাদের বিমান অবতরণের কথা জানাল। পিপলস লিবারেশন আর্মি ডেইলি জানায়, রোববার বেইজিংয়ের একটি সামরিক বিমান দক্ষিণ চীন সাগর পরিক্রমণ করছিল। এ সময় মুমূর্ষু তিনজন শ্রমিককে স্থানান্তরের জন্য ফায়রি ক্রস রিফে অবতরণের জরুরি ফোন পায় ওই বিমানটি। প্রভাবশালী ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমস জানায়, ফায়রি ক্রস রিফের বিমানবন্দরে সামরিক বিমান অবতরণের ঘটনা প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করল চীনের সেনাবাহিনী।
রয়টার্স