বিতর্কিত বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পার্লামেন্ট কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদীদের প্রস্তাবিত দুটি বিতর্কিত বিল পাস করেছে। এমপিরা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। মিয়ানমারে এগুলোসহ একগুচ্ছ আইনকানুন হয়েছে, যেগুলো দেশটিতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন করবে। অং সান সু চির নেতৃত্বাধীন বিরোধী দল এনএলডির এক মুখপাত্র জানান, ধর্মান্তর ও বহুবিবাহবিষয়ক আইনগুলো গতকাল পাস হয়েছে। তিনি বলেন, আইনগুলো মানবাধিকার পরিপন্থী হবে এ আশঙ্কায় এনএলডি এর বিরুদ্ধে ভোট দিয়েছে। আইনগুলোর বিষয়বস্তু সম্পর্কে বিশদ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এএফপি