বিদায়ী নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হয়, যুক্তরাষ্ট্রের আশীর্বাদেই ১৩ বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় এসেছিলেন হামিদ কারজাই। তবে শেষ দিকে এসে সম্পর্ক বিষিয়ে ওঠে। আফগানিস্তানের দুর্গতির জন্য যুক্তরাষ্ট্রকে দোষ দিয়েছেন কিছুদিন আগেও। ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তেও সেই যুক্তরাষ্ট্রকেই তুলাধোনা করলেন আফগান প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার বিদায়ী ভাষণে কারজাই আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের জন্য আবার দুষলেন দেশটিকে। দায়ী করলেন প্রতিবেশী পাকিস্তানকেও। কারজাই বলেন, ‘(দীর্ঘ যুদ্ধের) কারণগুলোর মধ্যে একটি হচ্ছে, মার্কিনরা শান্তি চায় না। কারণ, তাদের নিজস্ব উদ্দেশ্য রয়েছে।...কোনো শান্তিই আসবে না, যদি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান তা না চায়।’
রয়টার্স