বিদেশিরা জমি কিনতে পারবে মালদ্বীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিরা মালদ্বীপে জমি কিনতে পারবে। এ অধিকার দিয়ে গত বুধবার দেশটির পার্লামেন্টে একটি আইন পাস করা হয়েছে। আইনটির মাধ্যমে মালদ্বীপে এই প্রথম বিদেশিদের জমি কেনার অধিকার দেওয়া হলো। পার্লামেন্টে সামান্য বিতর্কের পরই আইনটি পাস হয়। পার্লামেন্টের ৭০ সদস্য এর পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ১৪টি। খবর এএফপির।

পর্যটনের জন্য জনপ্রিয় ক্ষুদ্র দ্বীপ দেশটিতে বেশ কয়েকটি বিদেশি কোম্পানির বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র আছে। তবে তারা ভূমির মালিক নয়। এসব কেন্দ্র তৈরি করতে সরকারের কাছে থেকে কোম্পানিগুলো ৯৯ বছরের জন্য জমি ইজারা নেয়।

আইনটিতে এখনো প্রেসিডেন্ট অনুমোদন দেননি। যেসব বিদেশি প্রতিষ্ঠান ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে, জমি কিনতে পারবে তারাই। আর ওই ভূমির ৭০ শতাংশ সাগর ভরাট করে তৈরি করতে হবে।