প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সামরিক বাহিনী অতীতের গৃহযুদ্ধপীড়িত এলাকায় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আজ সোমবারের সফরের সময় সেখানে বিদেশিদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তরাঞ্চলীয় প্রদেশের সেনানিয়ন্ত্রিত প্রবেশদ্বার ওমানথাই থেকে বিদেশিদের ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক সূত্র গতকাল রোববার এ কথা জানিয়েছে। সেনা কর্মকর্তারা বলছেন, গত শুক্রবার থেকে বিদেশিদের ওপর ওই ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল আছে এবং ‘জাতীয় স্বার্থে’ তা জারি করা হয়েছে। পুলিশ বলেছে, ওমানথাই থেকে বিদেশিদের ফিরিয়ে দেওয়ার কাজ তাদের বাহিনীর লোকেরা করেনি। এএফপি