প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে একজন বৈমানিক ও একজন ইরাকি প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। টি৬৭ মডেলের হালকা প্রশিক্ষণ বিমানটি গতকাল সোমবার স্থানীয় সময় সকালে একটি নিয়মিত সামরিক মহড়ার সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন জর্ডানের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মামদুউ আল-আমিরি। তিনি জানান, জর্ডানের মাটিতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে সুনির্দিষ্ট স্থান বা বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানাননি তিনি। তবে স্থায়ী গণমাধ্যম জানিয়েছে, রাজধানী আম্মান থেকে ৪৫ থেকে ৫৫ মাইল উত্তরের একটি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এএফপি