প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর দল জেনারেল পিপলস কংগ্রেসের সদর দপ্তর গুঁড়িয়ে গেছে। গত রোববার রাতে চালানো এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন। সালেহ দেশটির শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠী হুতির মিত্র। সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে আবারও ক্ষমতায় ফিরিয়ে দিতে তিন মাসেরও বেশি সময় ধরে হুতি বিদ্রোহী ও সালেহর অনুগত সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে।
রয়টার্স