বিমান হামলা সত্ত্বেও অপ্রতিরোধ্য আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় যুদ্ধরত ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের আজ বুধবার তুর্কি সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ শহরের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলার মধ্যেও অপ্রতিরোধ্যভাবে তারা সামনের দিকে এগিয়ে চলেছে।


এএফপির খবরে জানানো হয়, বিমান হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, একদম নিশ্চিত না হয়ে জঙ্গিদের ওপর বোমা ছোড়া হবে না।


যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস যোদ্ধারা এখন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আইন আল-আরব শহর থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে।


মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ইরাকি বাহিনী ও আইএস কয়েক সপ্তাহ ধরেই বাগদাদের উপকণ্ঠে লড়াই চালাচ্ছে।


গতকাল মঙ্গলবার ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রথমবারের এই গোষ্ঠীটির ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য।