বিমান হামলায় নিহত ১০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে বিদ্রোহীদের দখলে থাকা সায়াদা প্রদেশে হায়দান শহরের একটি স্কুলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১০ শিশু নিহত হয়েছে। গতকাল রোববার সাহায্য সংস্থাগুলো এ কথা জানিয়েছে। এ ঘটনায় ১৭ মাসব্যাপী যুদ্ধে বেসামরিক লোক নিহত হওয়ার বিষয়ে নতুন করে উদ্বেগ দেখা দিল। চিকিৎসা সেবাদানকারী সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) জানিয়েছে, গত শনিবার ওই হামলা চালানো হয়। জাতিসংঘ ওই হামলার সত্যতা নিশ্চিত করেছে। ওই হামলায় আহত হয়েছে ২৮টি শিশু। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইরান-সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।