প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা একটি এলাকায় বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে ১১ নারী ও ১৬ শিশুসহ অন্তত ৪২ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল সোমবার এ খবর দিয়েছে। গ্রুপটি বলেছে, ইদলিব প্রদেশের সারাকেব ও এহশিম শহরের কাছে গত রোববার ওই বিমান হামলা চালানো হয়। হামলার সময় ওই এলাকায় কোনো বিদ্রোহী যোদ্ধা ছিল না বলে জানিয়েছেন স্থানীয় একজন মানবাধিকারকর্মী।
রয়টার্স