প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ শতাধিক। দেশটির বিদ্রোহী হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রিত সরকার বলেছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আল-রাবিশানের বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় ওই হামলা হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, মরদেহ সরিয়ে নিতে তারা ৩০০টি ব্যাগ প্রস্তুত করেছে। মুরাদ তৌফিক নামের এক উদ্ধারকারী জানিয়েছেন, বিমান হামলার পর ঘটনাস্থল ‘রক্তের হ্রদে’ পরিণত হয়েছে। এ ঘটনায় ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দেরাব্বো মনসুর হাদির সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে যৌথ বাহিনী জানিয়েছে, তারা সানায় কোনো বিমান হামলা চালায়নি।
বিবিসি