বিমানঘাঁটি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্রোহী এক যোদ্ধা
বিদ্রোহী এক যোদ্ধা

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি ছিনিয়ে নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা। দেশটিতে আইএসের কথিত রাজধানী রাকার কাছে ওই বিমানঘাঁটি অবস্থিত। তাবকা নামের বিমানঘাঁটিটি আইএসের দখলমুক্ত করার ঘটনাকে শহর থেকে জঙ্গিগোষ্ঠীটিকে হটিয়ে দেওয়ার যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মুখপাত্র তালাল সেলো বলেছেন, জঙ্গিদের দখলে থাকা তাবকা বিমানঘাঁটির পুরো নিয়ন্ত্রণ এখন তাঁদের হাতে।