বিমানে ঝাঁকুনিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে ইতিহাদ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী প্লেনে ‘অপ্রত্যাশিত প্রবল’ ঝাঁকুনিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত বুধবার বিমানটি আমিরাতের রাজধানী আবুধাবি থেকে উড্ডয়ন করে। জাকার্তায় অবতরণের ৪৫ মিনিট আগে এতে ঝাঁকুনি শুরু হয়। নিরাপদে অবতরণের পর বিমানটির আহত যাত্রীদের মধ্যে নয়জনকে হাসপাতালে নেওয়া হয়। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রবল ঝাঁকুনিতে আতঙ্কে চিৎকার করছেন এর যাত্রীরা। আমিরাত সরকারের মালিকানাধীন ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, ঝাঁকুনিতে উড়োজাহাজটির মালপত্র রাখার কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ২২ যাত্রীকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নয়জনকে জাকার্তায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।