প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদাদ বিমানবন্দরে অবতরণের সময় সোমবার ফ্লাইদুবাই বিমান সংস্থার একটি উড়োজাহাজের মূল অংশে একটি বুলেট আঘাত করে। এ ঘটনার পর বেশ কয়েকটি বিমান সংস্থা গতকাল মঙ্গলবার বাগদাদে ফ্লাইট বন্ধ রাখে। এমিরেটসের সহযোগী ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র বলেন, অবতরণের আগে ফ্লাইট এফজেড২১৫ এ হালকা আগ্নেয়াস্ত্রের একটি বুলেট আঘাত করে। তবে সব যাত্রীই নিরাপদে নেমে আসতে পেরেছেন। বিমান সংস্থাটি বলেছে, ইরাকের অন্যান্য গন্তব্যে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে।
এএফপি