বিরোধপূর্ণ দ্বীপে চীনের বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে তৈরি কৃত্রিম দ্বীপে চীনের দুটি বেসামরিক উড়োজাহাজ গত বুধবার অবতরণ করেছে। আরেকটি চীনা বেসামরিক উড়োজাহাজের অবতরণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল। খবর বিবিসির।
ফিয়ারি ক্রস রিফ (চীনা নাম ইয়ংসু) দ্বীপে দুটি বাণিজ্যিক উড়োজাহাজ অবতরণের ছবি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশ করেছে। সিনহুয়ার খবরে বলা হয়, চায়না সাউদার্ন ও হাইনান এয়ারলাইনসের উড়োজাহাজ দুটি হাইকু বিমানবন্দর থেকে বুধবার সকালে উড্ডয়ন করে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (গ্রিনিচ মান সময় রাত আড়াইটা) দিকে ওই দ্বীপে অবতরণ করে। পরে সন্ধ্যার দিকে উড়োজাহাজ দুটি চীনের মূল ভূখণ্ডে ফিরে আসে।