বিরোধীদের সঙ্গে আলোচনায় রাজি সিরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসে জেনেভায় সিরিয়ার বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে দেশটির সরকার প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। গত শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় বহু হতাহত হওয়ার কিছুক্ষণ পর বাশার আল আসাদের সরকার এ ঘোষণা দিল। খবর দ্য গার্ডিয়ানের।
তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তাঁদের ভাষায় কোনো সন্ত্রাসী সংগঠন ওই আলোচনায় যাতে প্রতিনিধিত্ব করতে না পারে, তা নিশ্চিত করতে দামেস্ক আলোচনায় যোগ দিতে যাওয়া বিরোধী সংগঠনগুলোর তালিকা দেখতে চায়। দামেস্কতে গত শনিবার জাতিসংঘের দূত স্তাফান ডি মিসতুরার সঙ্গে বৈঠককালে মুয়াল্লেম ওই মন্তব্য করেন বলে বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবে সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের পর গত শুক্রবার সিরিয়ায় পৌঁছান জাতিসংঘের দূত স্তাফান ডি মিসতুরা।