বিরোধী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমারালি কুভাতভ
উমারালি কুভাতভ

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের বিরোধীদলীয় নেতা উমারালি কুভাতভ তুরস্কের ইস্তাম্বুলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গত বৃহস্পতিবার রাতে নিহত হয়েছেন। তিনি তুরস্কে নির্বাসন জীবন কাটাচ্ছিলেন। মাথায় একমাত্র গুলির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কুভাতভের রাজনৈতিক সংগঠন গ্রুপ টোয়েন্টিফোর তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমনের সরকারের বিরোধী হিসেবে পরিচিত। দেশটিতে গত অক্টোবরে ওই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সেখানে কুভাতভের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছ। বিবিসি