প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনের একটি আদালত গতকাল মঙ্গলবার সরকারবিরোধী শিয়া নেতা শেখ আলি সালমানকে চার বছর কারাদণ্ড দিয়েছেন। সুন্নিপন্থী সরকারের নির্দেশ পালনে অবাধ্যতা ও সহিংসতায় উসকানি দেওয়া এবং বিদ্বেষ ছড়ানোর অপরাধে তিনি আদালতে দোষী সাব্যস্ত হন। তবে সরকারের পতন ঘটানো এবং রাজনৈতিক ব্যবস্থা পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ থেকে সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব অভিযোগ প্রমাণ হলে তাঁর আরও কঠিন শাস্তি হতে পারত। দেশটিতে ২০১১ সালে শিয়া নেতৃত্বাধীন বিক্ষোভ দমন করার পর থেকে বিচ্ছিন্নভাবে অস্থিতিশীলতা দেখা দেয়।
এএফপি