বিলখেলাপি রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজা জ্ঞানেন্দ্র শাহ
রাজা জ্ঞানেন্দ্র শাহ

নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ ১০ বছর ধরে বিদ্যুৎ বিল দেননি বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ। ২০০৮ সালে নারায়ণ হিতি রাজকীয় প্রাসাদ ত্যাগের পর জ্ঞানেন্দ্র এখন সপরিবারে কাঠমান্ডুর উপকণ্ঠে নাগার্জুন প্রাসাদে বসবাস করছেন। কিন্তু সেখানকার কোনো বিদ্যুৎ বিল তিনি এখনো পরিশোধ করেননি বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুকুন্দমন চিত্রাকর। তিনি বলেন, টানা দুই মাস বিল না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। কিন্তু সাবেক রাজা গত ১০ বছরে বিল দেননি। জ্ঞানেন্দ্রর ব্যক্তিগত সহকারী সাগর রাজ তিমিলসিনা অবশ্য বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছেন, বিল মেটানোর দায়িত্ব প্রধানমন্ত্রীর দপ্তরের। সুতরাং রাজবাড়ির কোনো দায় নেই।
এনডিটিভি।