বিলুপ্তির ঝুঁকিতে বিরল পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার ঐতিহাসিক নগর পালমিরা দখলের পর প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শনের পাশাপাশি বিরল প্রজাতির একটি পাখির অস্তিত্বও হুমকির মুখে পড়েছে। নর্দান বল্ড আইবিস নামে পাখিটি বিশ্বে অতি বিপন্ন হিসেবে চিহ্নিত। খবর বিবিসির।
২০০২ সালে পালমিরা নগরের কাছেই এই পাখির একটি প্রজনন এলাকার সন্ধান পাওয়া যায়। এর আগে ভাবা হয়েছিল ওই অঞ্চল থেকে পাখিটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে সময় মাত্র সাতটি পাখি পাওয়া গিয়েছিল। এরপর তাদের সংরক্ষিত অবস্থায় রাখার পরও সংখ্যা কমে দাঁড়িয়েছে চার-এ।
গত সপ্তাহে আইএস পালমিরা দখল করে। এ সময় চারটি পাখির মধ্যে তিনটি বন্দী অবস্থায় ছিল। জঙ্গিরা চড়াও হলে পাখিগুলোর পাহারাদার এদের ছেড়ে পালিয়ে যায়। এরপর পাখিগুলোর ভাগ্যে কী ঘটেছে তা অনিশ্চিত। চতুর্থ পাখিটির সন্ধানে এক হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।