প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের তোয়ামা উপসাগরে দেখা মিলেছে দুর্লভ প্রজাতির বিশাল এক স্কুইডের। বড়দিনের আগের দিন এক সাহসী ডুবুরি এই বিরাটকায় সামুদ্রিক প্রাণীর সাক্ষাৎ পান। স্কুইডটির দৈর্ঘ৵ ছিল ১২ ফুটেরও বেশি। তবে দানবীয় আকারের স্কুইড এর চেয়ে আরও তিন গুণ বড় হতে পারে বলে মনে করা হয়। যদিও এর সপক্ষে তেমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর আগে ২০০৪ সালে জাপানেরই ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের উপকূলে প্রথমবারের মতো অতিকায় সামুদ্রিক স্কুইডের ছবি তোলা হয়। এরপর ২০১২ সালেও একই সাগর এলাকা থেকে একটি জীবন্ত পূর্ণবয়স্ক বিশাল স্কুইডের ভিডিও চিত্র ধারণ করা হয়। এ কারণে মনে করা হচ্ছে, জাপান বিশাল স্কুইডের অন্যতম প্রধান বিচরণের স্থান।
ওয়াশিংটন পোস্ট