বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের ইয়াসুতারো কোইদে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১২ বছর। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ১৯০৩ সালের ১৩ মার্চ জন্ম নেওয়া কোইদে জাপানের নাগোয়া শহরে মারা যান। তাঁকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
কর্মকর্তাদের ভাষ্য, হৃদ্রোগ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আজ সকালে মারা যান কোইদে।
জীবদ্দশায় কোইদে বলেছিলেন, তাঁর দীর্ঘ আয়ুষ্কালের মূলে রয়েছে—ধূমপান ও মদ্যপান না করা। মাত্রাতিরিক্ত কিছু না করা। আনন্দের সঙ্গে বসবাস করা।
কোইদের মুত্যুর পর কে হচ্ছেন তাঁর উত্তরাধিকারী, তা এখনো স্পষ্ট নয়।