বিস্ফোরণে কাঁপল দামেস্ক বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় ধরনের একটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠেছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। রাজধানীবাসী তা শুনতে পেরেছে।

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানবন্দরটি অবস্থিত।

বড় ধরনের আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

বিস্ফোরণে হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলিনি।

আগুন বা বিস্ফোরণের কারণ জানা যায়নি।

সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো সিরীয়।

ছয় বছরের বেশি সময় ধরা চলা এই গৃহযুদ্ধ অবসানের কোনো লক্ষণ নেই।