বিস্ফোরণে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে গত সোমবার রাতে একটি গ্যাস সংরক্ষণাগারে বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এ বিস্ফোরণ দুর্ঘটনা নাকি হামলা, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস সংরক্ষণাগারের পাশেই আছে বাস্তুহারাদের একটি শিবির। বিস্ফোরণে হতাহতদের বেশির ভাগ ওই শিবিরের বাসিন্দা। ইরানের সীমান্তবর্তী হেরাত প্রদেশটি তুলনামূলক শান্তিপূর্ণ। তবে এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে নিরাপত্তাব্যবস্থাও অত্যন্ত নাজুক।
এএফপি