বিস্ফোরণে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শানদং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় গত সোমবার রাতের বিস্ফোরণে অন্তত পাঁচজন মারা গেছে। শানদংয়ের লিজিন কাউন্টিতে অবস্থিত ওই কারখানায় গত সোমবার মধ্যরাতে ওই বিস্ফোরণ হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের পর দূষিত পানি যাতে এলাকাতে না ছড়ায়, এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে অনুসন্ধান চলছে। একের পর এক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে চীনের শিল্পকারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১২ আগস্ট দেশটির বন্দর নগর তিয়ানজিনে কনটেইনার রাখার জায়গায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪৫ জন নিহত হয়। সেই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে সেখানে অনেক রাসায়নিক দ্রব্যের মজুত ছিল। রয়টার্স