বিড়াল পুষে বোনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখ করে অনেকে বিড়াল পোষে। বিড়ালের পেছনে টাকা ঢালতেও কার্পণ্য নেই। এই শখ কারও জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। তবে সেটা জাপানে। দেশটির একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ঘোষণা করেছে, বিড়াল লালন-পালন করলে বেতনের সঙ্গে বোনাস দেওয়া হবে।

হাফিংটন পোস্টের খবরে জানানো হয়, জাপানের রাজধানী টোকিওর বিড়ালপ্রেমী এই প্রতিষ্ঠান কর্মীদের জন্য মজার এ নিয়ম চালু করেছে। এই অফিসে বিড়াল পোষার জন্য কর্মীদের প্রতি মাসে বেতনের সঙ্গে আলাদা করে কিছু অর্থ দেওয়া হয়। ফেরে নামের এই প্রতিষ্ঠানের প্রধান হিদেনোবু ফুকুদা বলেছেন, দেড় যুগ ধরে অফিসে বিড়াল আনার জন্য কর্মীদের উৎসাহ দেওয়া হচ্ছে।

এএফপিকে ফুকুদা বলেন, ‘যারা বিড়াল উদ্ধার করে, তাদের ৪৫ ডলার (৫ হাজার ইয়েন) করে দেওয়া হয়।’

প্রথমে একজন কর্মী অফিসে বিড়াল নিয়ে আসার অনুমতি চাওয়ার পরই বিষয়টি মাথায় আসে। ফুকুদা ২০০০ সালে কর্মীদের অফিসে বিড়াল আনার অনুমতি দেন। এরপর থেকে কর্মীদের জন্য এই নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে নয়জন কর্মী নিয়মিত তাঁদের বিড়াল নিয়ে অফিসে যান।