বিয়ে করে আর রেহাই পাবেন না ধর্ষণকারী ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে সাজা থেকে আর পার পাওয়া যাবে না জর্ডানে। আইনের আওতায় ধর্ষণকারীর মাফ পাওয়ার যে সুযোগ ছিল, মধ্যপ্রাচ্যের দেশটির মন্ত্রিসভা গত রোববার তা বাতিল করে দিয়েছে।
বিতর্কিত আইনটির আওতায় ধর্ষণকারী ব্যক্তি ধর্ষিত নারীকে বিয়ে করে তিন বছর একসঙ্গে থাকলেই জেল খাটা এড়াতে পারতেন।
ধর্ষণকারী পুরুষকে বিয়ে করতে বাধ্য হওয়ার পর নিগৃহীত নারীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে জর্ডানে।
জর্ডানের নারী অধিকার কর্মী এবং মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের তাত্ত্বিকেরা এ আইনটির বিলোপ দাবি করে আসছিলেন। গত বছর আর্টিকেল ৩০৮ হিসেবে পরিচিত এ আইনটিতে সংশোধনী আনা হয়। সংশোধিত আইনে বলা হয়, ধর্ষণের শিকার নারীর বয়স যদি ১৫ থেকে ১৮ বছর হয় এবং শারীরিক সম্পর্ক স্থাপনে যদি তাঁর সম্মতি থাকে, তবেই কেবল অভিযুক্ত পুরুষ বিয়ের সুযোগ নিয়ে কারাদণ্ড এড়াতে পারবেন। গত ফেব্রুয়ারিতে সরকারি একটি কমিটি আইনটি পুরোপুরি বাতিলের পক্ষে মত দেয়।