বিয়েবাড়িতে বন্দুকযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে বন্দুকযুদ্ধে ২০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশের দেহ্ সালাহ জেলায় গত বোরবার মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জেলার প্রধান পুলিশ কর্মকর্তা গুলিস্তান কুসানি জানান, বিয়েবাড়িতে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জের ধরে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত। বিবাদ থামাতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছোড়ার পরপরই দুই পক্ষের মধ্যে গোলগুলি শুরু হয়। এতে বিয়েতে আসা অতিথিদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঘটনাস্থলে একদল প্রতিনিধি পাঠানো হয়েছে বলে জানান বাঘলান পুলিশের মুখপাত্র সুলতান মাহমুদ ইবাদি।
এএফপি