প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে এক বিয়েবাড়িতে মর্টারের গোলার আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। গত বুধবার হেলমান্দ প্রদেশে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আফগান সেনাদের তিনটি ইউনিট তিন দিক থেকে ওই গোলা ছুড়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় ৪০ জনের বেশি আহতও হয়েছে। বাড়ির মালিক বলেন, অতিথিরা এ সময় নববধূকে বরণ করে নিতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করার অঙ্গীকার করেছেন। আফগান বাহিনী এবং তালেবান বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
রয়টার্স