বুশানে মহাত্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দক্ষিণ কোরিয়ার বুশান শহরে ভারতের ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের অবিসংবিদিত নেতা মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। ওই শহরে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে এটি উন্মোচন করা হয়। বুশান মেট্রোপলিটন সরকারের নবনির্বাচিত মেয়র সুহ হাইয়ং-সু গত সোমবার মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারত ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। মহাত্মার আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন ভারতের বিখ্যাত ভাস্কর গৌতম পাল। আইএএনএস