বৃক্ষ বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের বিখ্যাত ‘বোটানিক গার্ডেনস’-এর ২৭০ বছর বয়সী একটি টেম্বুসু গাছ উপড়ে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এত প্রাচীন গাছ জনসাধারণের যাতায়াত করা উদ্যানে রাখা উচিত কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। উদ্যান কর্তৃপক্ষেরও সমালোচনা হচ্ছে। অবশ্য তাদের দাবি, উদ্যানের বেশি পুরোনো গাছগুলো বছরে দুবার পরীক্ষা করা হয়। গত সেপ্টেম্বরেও গাছটির বিভিন্ন স্তরের শিকড়, কাণ্ড, মাথার অবস্থা এবং গোড়ার মাটি পরীক্ষা করা হয়েছিল। বজ্রপাত থেকে রক্ষার জন্য ১৩১ ফুট উঁচু গাছটিতে ধাতব দণ্ডও লাগানো ছিল। সিঙ্গাপুরের স্থানীয় প্রজাতির গাছ টেম্বুসু। দেশটির পাঁচ ডলারের নোটে এ গাছের ছবি আছে।