বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি দ্রুতগতিতে গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছে ভুটান। এক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়েছেন দেশটির ১০০ জন স্বেচ্ছাসেবক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে তাঁদের এ কীর্তি। ২০১২ সালে গড়া পুরোনো রেকর্ডটি ছিল ভারতের। সেখানে এক ঘণ্টায় প্রায় ১০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্টে ভুটানের এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত দেশ ভুটানে বনভূমির আয়তন মোট ভূমির কমপক্ষে ৭৫ শতাংশ। গাছ লাগিয়ে রেকর্ড গড়া স্বেচ্ছাসেবকদের দলটি রাজধানী থিম্পুতে সমবেত হয়ে গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতি উদ্যাপন করে। দলটির সংগঠক কর্ম শেরিং বলেন, ‘সারা দেশ আনন্দিত। ভুটানের তরুণ প্রজন্ম একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ চায়। আমাদের রেকর্ডটি তা প্রমাণ করে। পরিবেশ রক্ষার ব্যাপারে আমরা কখনোই আপস করব না।’ বিবিসি