বৃদ্ধনিবাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হেনান প্রদেশে একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। হেনানের পিংদিংশান শহরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ক্যাংলুয়ান নামের বৃদ্ধনিবাসটিতে আগুন লাগে গত সোমবার রাতে। এতে ছয়জন আহতও হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই বৃদ্ধনিবাসে থাকতেন ৫১ জন। বেঁচে যাওয়া ৮২ বছর বয়সী হাও ইউলান জানান, তিনিসহ ১১ জন একটি কক্ষে থাকতেন। তাঁদের মধ্যে শুধু দুজন ঘর থেকে বের হতে পারেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০১৩ সালে চীনের হেলংজিয়াংয়ে একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে ১১ জন নিহত হয়েছিলেন।
বিবিসি