বেইজিংয়ে মার্কিন কূটনীতিকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড র‍্যাংক
ডেভিড র‍্যাংক

চীনের মার্কিন দূতাবাসে নিযুক্ত এক জ্যেষ্ঠ কূটনীতিক পদত্যাগ করেছেন। সেখানকার উপমিশন প্রধান ডেভিড র‍্যাংক দৃশ্যত জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদ করে পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়, প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসতে ট্রাম্পের গত সপ্তাহের ঘোষণার জেরে র‍্যাংক পদত্যাগ করেন।
দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ডেভিড র‍্যাংক বলেছিলেন, জলবায়ু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চীনের কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে তাঁকে। এ সময় র‍্যাংক আরও জানান, মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত তাঁর পক্ষে সমর্থন করা সম্ভব নয়।